মমতা ব্যানার্জি ভারতের বিরল মুখ্যমন্ত্রীদের একজন, যিনি ক্ষমতায় থাকাকালীনও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বারবার ধর্নায় বসেছেন।সাধারণ মানুষের আবেগকে রাজপথের আন্দোলনে রূপান্তর করতে পারার দক্ষতাই সজীব রাখে মুখ্যমন্ত্রী মমতার স্ট্রিট ফাইটার ইমেজকে। তাই রাজনৈতিক মহল বলছে, ২০২৬ সালের নির্বাচনের আগে এই ধর্না মমতা ব্যানার্জির রাজনীতির অক্সিজেন।
বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী: রাজপথ ছাড়েননি মমতা

