মানসিক ভারসাম্যহীন স্বামী কুপিয়েছেন স্ত্রীকে। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দাম্পত্য কলহ লেগে থাকত বলেই জানাচ্ছেন স্থানীয়রা। কড়েয়া থানার অন্তর্গত তিলজলার শিবতলা লেনের ঘটনা। ধৃতকে আটক করেছে পুলিশ।