আজকাল ওয়েবডেস্ক:‌ হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী। পেশায় চিকিৎসক ছিলেন বিধায়ক পুত্র।  জানা গেছে, এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন হীরকজ্যোতি (‌২৮)‌। শুক্রবার সকালে বাড়িতে বাবার সঙ্গে কথা বলতে বলতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুত্রকে হারিয়ে শোকস্তব্ধ অধিকারী পরিবার। কার্ডিয়াক অ্যারেস্টই মৃত্যুর কারণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।