একসময় তাঁর লোমহর্ষক কীর্তি কাহিনী লোকের মুখে মুখে ফিরত। সেই দুঃসাহসীক রঘু ডাকাতের কাহিনী যে নিছকই গল্প নয়, তার সাক্ষী কলকাতা। কাশীপুরের খগেন চ্যাটার্জি রোডে রঘু ডাকাতের কালীর মন্দির আজও খুব জাগ্রত।