আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার। ৩১ ডিসেম্বর। বর্ষবরণের রাত। আর সেই ইংরেজি বর্ষবরণ উৎসব সুষ্ঠুভাবে উদযাপন করতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এক নির্দেশিকা জারি করেছে। প্রতিটি সাউন্ড বক্সে সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতাল, স্কুল ও আদালত চত্বরে ১০০ মিটারের মধ্যে মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ডিজে এবং ৯০ ডেসিবেলের উপর শব্দবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বর্ষবরণের রাতে ১১.৫৫ মিনিট থেকে সাড়ে বারোটা এই ৩৫ মিনিট শুধুমাত্র স্বীকৃত সবুজ বাজি পোড়ানোয় ছাড় দেওয়া হয়েছে।