আজকাল ওয়েবডেস্ক: সমগ্র কাশ্মীর উপত্যকায় তীব্র শৈত্যপ্রবাহ চলেছে। একই পরিস্থিতি লাদাখেও। অধিকাংশ স্থানেই আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচে। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা গত শুক্রবার মাইনাস ৪ দশমিক ৪ ডিগ্রিতে নেমে আসে। গুলমার্গে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪’দশমিক ২’ডিগ্রি নীচে। আপাতত কাশ্মীর উপত্যকায় পরিস্থিতি একইরকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রতিবারই এই সময় কাশ্মীরের বিভিন্ন অংশে প্রবল শীত্যপ্রবাহ চলে। এবারেও তার ব্যতিক্রম হল না।