আজকাল ওয়েবডেস্ক: বদলে গেল প্রাইমারি টেটের দিন। ১০ ডিসেম্বরের পরিবর্তে পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর। প্রসঙ্গত, পর্ষদ জানিয়েছিল, আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা হবে। এরপর সোমবার পর্ষদ জানাল, ১০ ডিসেম্বর পরীক্ষা হবে না। পরিবর্তে পরীক্ষা হবে আগামী ২৪ ডিসেম্বর। তবে পরীক্ষার সময়ে কোনও বদল হচ্ছে না বলেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পর্ষদ। তবে কী কারণে এই দিন বদল, তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, অনিবার্য কারণে এই দিনবদল।
TET: বদলে গেল প্রাথমিক টেটের দিন
















