আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের শুরুতে উধাও শীতের আমেজ। কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রার পারদ বাড়ল ৫ ডিগ্রি। রবিবারেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। আজ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। মঙ্গলবার বিকেলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। আবহাওয়াবিদদের অনুমান আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার, সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিবেগ হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও। বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে গোটা রাজ্যেই ফের কমবে তাপমাত্রার পারদ।