আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। জানা গিয়েছে, বুধবার সকালেই তিনি একটি গাড়ি করে বাঁকুড়া জেলায় নিজের ফিরছিলেন। মাঝপথে পূর্ব বর্ধমানে ঘটে দুর্ঘটনার। গলসীর কাছে সারুল এলাকায় ফ্লাইওভারের উপর দুর্ঘটনাটি ঘটে।
মন্ত্রীর স্ত্রীর গাড়ির চালক মঙ্গল মুর্মু জানান, বিপরীত দিক থেকে একটি ট্রাক বেপরোয়া ভাবে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। তিনি কোনোরকমে গাড়ির ব্রেক কষায় বড় বিপদ হয়নি।
মালতি টুডু জানান, সামনে গাড়ি থাকলে আরও বড় বিপদ হত।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পুলিশ তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মালিত টুডুর মাথার সিটি স্ক্যান, এক্সরে করা হয়েছে। গাড়ির চালক মঙ্গল মুর্মুর হাতে আঘাত লেগেছে।
















