নিজস্ব সংবাদদাতা: সিরিজ হোক বা সিনেমা গল্পে এখন থ্রিলারের ছোঁয়া থাকছেই। মার্ডার মিস্ট্রি হোক বা সাইকোলজিক্যাল থ্রিলার। রহস্যের গন্ধ থাকবেই। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে একের পর এক রহস্যময় সিরিজ। এবার এই রহস্যের জালে জড়াতে চলেছেন অভিনেতা আর্য দাশগুপ্ত।
এই সিরিজে প্রথমবার পুরোপুরি ধূসর চরিত্রে ধরা দিতে চলেছেন আর্য। গল্প এগোবে ইতিবাচক এই চরিত্রকে কেন্দ্র করেই। পরিচালনায় রয়েছেন সন্দীপ সাথী। এখনও নাম চূড়ান্ত হয়নি এই সিরিজের। ওয়েব প্ল্যাটফর্ম 'আড্ডা টাইমস'-এ আসতে চলেছে এই সিরিজটি।
এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে আর্য দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার না করেই জানান, এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না। সন্দীপ সাথীর সঙ্গে যোগাযোগ করা হলে একই সুর শোনা যায় পরিচালকের গলায়ও।
প্রসঙ্গত, ধারাবাহিক থেকে সিনেমা এমনকী ওয়েব দুনিয়াতেও পরিচিত মুখ আর্য দাশগুপ্ত। রমরমিয়ে চলছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। এখন একের পর এক ওয়েব সিরিজের কাজ রয়েছে তাঁর ঝুলিতে। রয়েছে বেশ কিছু বড়পর্দার চরিত্রও।