আজকাল ওয়েবডেস্ক: সবুজে মোড়া সীমানা, জল টলমল চিম্মিনি বাঁধ- কেরালার প্রাণ হল ওয়ানাদ। এই বর্ষায় মন ভাল করুন কেরালার নির্মল পরিবেশে। কী দেখবেন, কোথায় থাকবেন, রইল খুঁটিনাটি।
ছুটি কম, তার মধ্যেই সাজিয়ে ফেলুন ট্রাভেল প্ল্যান। ছোটদের নিয়ে যাওয়ার জন্যেই জায়গাটি মনোরম। আর যদি মধুচন্দ্রিমাতে যেতে চান তাহলেও কোনও অসুবিধা নেই।
ওয়ানাদ ওয়াইল্ড লাইফ অভয়ারণ্য একটি থ্রিলিং ডেস্টিনেশন। গেলে বাঘ ও হাতির দেখা মিলতে পারে। অরণ্য প্রেমীদের জন্য এই স্থান আদর্শ। আনন্দ পাবে ছোটরাও।
ট্রেক করে পৌঁছে যেতে পারেন চেম্বরা পিক। ওয়ানাদ জেলার এটাই সর্বোচ্চ পাহাড়। সবুজ পাইনে মোড়া, কখনও তার গা ঘেঁষে আশ্রয় নেয় মেঘেরা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চেম্বরায় চোখ রাখলে প্রাণ জুড়োবে নিঃসন্দেহে।
এই অঞ্চলের আরও একটি দর্শনীয় স্থান হল কুরুভাদ্বীপ। শহুরে কোলাহল থেকে দূরে, এই স্থান দেবে কিছুক্ষণের প্রশান্তি। এখানে বসে নিজের সঙ্গে কানেক্ট করতে পারবেন অনায়াসেই।
পাহাড় ও উপত্যকায় মোড়া ফ্যান্টম রক বেশ মজার। প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে মানুষের মাথার খুলির মত দেখতে এই পাহাড়।
এছাড়া পাহাড়ে মোড়া কারাফুজা ড্যামের প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভাল করবে নিঃসন্দেহে।
২-৩ রাতের ট্যুর প্যাকেজ বুক করলে অনায়াসেই ঘুরে আসতে পারবেন কেরালার ওয়ানাদ। কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যেতে হবে কালিকট বিমানবন্দরে। ওখান থেকেই ওয়ানাদের উদ্দেশ্যে রওনা দিতে হবে গাড়িতে। মাথাপিছু খরচ মোটামুটি ১২-১৩ হাজার টাকার মধ্যেই (ফ্লাইটের টিকিট বাদ দিয়ে)।