আজকাল ওয়েবডেস্ক: রবিবার মৃত্যু হল এক এসএলএসটি আন্দোলনকারীর। নাম ইমরান হোসেন। বয়স ৩৪।কলকাতায় চাকরির দাবিতে আন্দোলনে শামিল হয়েছিলেন তিনি । শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের আমিনপুর বাজারপাড়ায় বাড়িতে যান । রবিবার বাড়িতেই মৃত্যু হয় ইমরানের।
ইমরান ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সি-ডি একতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ২০১৪ সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । ২০১৬ সালে বিএড ডিগ্রি লাভ করে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত কোনও এসএসসি পরীক্ষাই হয়নি। মানসিক চাপে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু বলেই অনুমান পরিবারের।ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ।