আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধার করল বিপুল অস্ত্র। গ্রেপ্তার এক মহিলা যাত্রী।
দত্তপুকুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল, ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মালদা থেকে কলকাতাগামী একটি বাসে আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছে। এই খবর পেতেই পশ্চিম খিলকাপুরের ময়না আলগরিয়া এলাকায় বাসটিকে দাঁড় করায় পুলিশ। এক মহিলা যাত্রীকে দেখে সন্দেহ হয় পুলিশের। তার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। পুলিশ পূজা দাস নামে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, হাবড়ার বাসিন্দা পূজা বারাসতের ন’পাড়ায় একটি বাড়ি ভাড়া করে থাকত। ধৃতের কাছ থেকে ১২টি আগ্নেয়াস্ত্র এবং ২৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত।
ফাইল ছবি