আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নেই অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ক্রিকেটার স্যাম কনস্টাসের। সেই তাঁর সঙ্গেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ভারতের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল। সিলি পয়েন্ট দাঁড়িয়ে কনস্টাস ক্রমাগত কথা বলে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল, যশস্বীর মনোসংযোগে বিঘ্ন ঘটানো। অনেকক্ষণ ধরে কনস্টাসকে কথা বলতে শুনে মেজাজ হারান যশস্বী। তিনি স্যাম কনস্টাসের দিকে তাকিয়ে বলে ওঠেন, ''চুপ করে থাক, নিজের কাজ কর।''  সিলি পয়েন্টে দাঁড়ানো স্যাম কনস্টাস হাসতে থাকেন। স্লিপে দাঁড়ানো স্মিথ এগিয়ে আসেন। যশস্বীকে জিজ্ঞাসা করেন, ''কী হয়েছে?'' উত্তরে যশস্বী বলেন, ''ও (কনস্টাস) এত কথা বলছে কেন?'' 
নাথান লিয়ঁর পরের বলটাই সজোরে চালান যশস্বী। বল সরাসরি এসে লাগে কনস্টাসের শরীরে। অবশ্য তাতে আহত হননি কনস্টাস। 

 

?ref_src=twsrc%5Etfw">December 30, 2024

অভিষেক টেস্টের প্রথম দিন থেকেই কনস্টাস বিতর্কে। প্রথমে বুমরাকে রিভার্স স্কুপে চার-ছক্কা হাঁকান। বিরাট কোহলির সঙ্গে তাঁর ধাক্কা নিয়ে কম কালি খরচ হয়নি। ফিল্ডিং করার সময়ে অজি দর্শকদের দিকে তাকিয়ে তিনি কাঁধ ঝাঁকান। দ্বিতীয় ইনিংসে কনস্টাসকে বোল্ড করার পরে বুমরার উদযাপন নিয়ে চর্চা হয় অনেক। সেই কনস্টাসকে এদিন সিলি পয়েন্টে পাঠিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু যশস্বী জয়সওয়াল ১৯ বছর বয়সী অজি ক্রিকেটারকে শীতল চাহনি দিয়ে বলেন, ''চুপ করে থাকো।''