আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন পরই শুরু বাংলাদেশ সিরিজ। তার আগে আচমকা লন্ডনের রাস্তার দেখা মিলল বিরাট কোহলির। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন তারকা ক্রিকেটার। সচরাচর এইভাবে দেখা যায় না বিরাটকে। দেশের মাটিতে যা সম্ভবও নয়। কিন্তু বিদেশের রাস্তায় খোশমেজাজে দেখা গেল তাঁকে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা সিরিজের পর আর প্রকাশ্যে আসেননি কোহলি। প্রথম সিরিজ হার দিয়ে শুরু করেন গৌতম গম্ভীর। ব্যর্থ বিরাট। তিন ম্যাচে মাত্র ৫৮ রান করেন। গড় ১৯.৩৩। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপের পর লন্ডনে স্ত্রী অনুষ্কা এবং ছেলে আকাইয়ের সঙ্গে দেখা গিয়েছিল বিরাটকে। লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে কীর্তন শুনতে যান তারকা দম্পতি। 

শ্রীলঙ্কা সিরিজের পরে লম্বা বিরতির পর আগামী মাস থেকে আবার লড়াই শুরু। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বাংলাদেশ সিরিজে দলে রাখা হবে না যশপ্রীত বুমরাকে। সামনে পরপর গুরুত্বপুর্ণ সিরিজ আছে। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে ভারতীয় পেসারকে বিশ্রাম দেওয়া হতে পারে। ফিরতে পারেন মহম্মদ সামি।