আজকাল ওয়েবডেস্ক: পাহাড় প্রমাণ রান তাড়া করতে নামুক দল বা প্রতিপক্ষকে বড় রানের টার্গেট দেওয়া, বৈভব সূর্যবংশী সবসয়েই ব্যাট হাতে ঝড় তোলেন। আইসিসি-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান ৩১১ রানের টার্গেট দেয় ভারতকে। এই রান তাড়া করে জিতলে বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে ভারত, এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরুতেই বৈভব সূর্যবংশী ব্যাট হাতে আগুন জ্বালিয়ে দেন।
২৪ বলে পঞ্চাশ করেন তিনি। ১৪ বছর বয়সী তারকা আবদুল আজিজের এক ওভারে ১৮ রান নিয়ে পঞ্চাশ করেন। ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানে পৌঁছন তিনি।
সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, এই বাচ্চাটা রান-আ-বলে বিশ্বাসীই নয়।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ার পথে আফগানিস্তান ক্রিকেট দল। টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ আফগান তরুণদের সামনে।
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ফয়জল শিনোজাদা ও উজাইরুল্লাহ নিয়াজির জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩১০ রান করে আফগানিস্তান। ভারতীয় বোলারদের মধ্যে দেবেন্দ্রন ও কনিষ্ক চোহান ২টি করে উইকেট নেন।
বৈভব শুরুটা দুর্দান্ত করেন। ৩৩ বলে ৬৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে আউট হন সূর্যবংশী। ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
24 balls fifty for 14 years old Vaibhav Suryavanshi with a huge six, this kid doesn't believe in playing run a ball😭❤️pic.twitter.com/Jj07GRlhe4
— Rajiv (@Rajiv1841)Tweet by @Rajiv1841
