আজকাল ওয়েবডেস্ক: ইডেনে গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করল টিম ইন্ডিয়া। তিনটে ক্যাচ পড়ল, একাধিক চার গলালেন ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে বড় রান তুলে এমনিই ভারতকে চাপে ফেলে দিয়েছে ক্যারিবিয়ানরা।

তবে এভাবে সুযোগ নষ্ট না করলে ১৯৫ রান আদৌ উঠত কী না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।  ক্যাচ ফেললেন অভিষেক শর্মা। রান আউটের সুযোগ নষ্ট হল।

রস্টন চেজের সহজ রান আউটের সুযোগ নষ্ট করেন বরুণ চক্রবর্তী। তিনিই ২৫ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। পাওয়ার প্লে-তে রস্টন চেড আরও একটা সহজ সুযোগ দিয়েছিলেন।

বুমরার স্লোয়ার বুঝতে না পেরে সোজা ওপরে তুলে দেন। লোপ্পা ক্যাচ মিস করেন অভিষেক শর্মা। পরের দিকে ফাইন লেগ, পয়েন্ট দিয়ে একাধিক মিসফিল্ড বাউন্ডারিতে পরিণত হয়।

ভারতীয় বোলারদের বিরুদ্ধে বিগ হিটিং ক্যারিবিয়ানরা তুলল চার উইকেটে ১৯৫ রান। এরকম টেনশনের ম্যাচে প্রায় দুশোর কাছাকাছি রান তাড়া করা কিন্তু চাপের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটের সাক্ষাৎ কার্যত কোয়ার্টার ফাইনালে পর্যবসিত হয়েছে। সেই ম্যাচে ভারত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

ইডেনের বাইশ গজ সময়ের সঙ্গে সঙ্গে ভাল হতে শুরু করে। সেই কথা মাথায় রেখেই সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। হোপ–চেজের নতুন ওপেনিং জুটি খেলছে সাবধানে।

ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভারে এসেই সুযোগ তৈরি করেন বুমরাহ। তাঁর স্লোয়ারে কাভারের উপরে ক্যাচ দেন রোস্টন চেজ। সহজ সেই ক্যাচ ছেড়ে দেন অভিষেক।

১৪ রানে জীবন ফিরে পান চেজ। এই ধরনের বড় ম্যাচে ক্যাচ ফেলা মানে কিন্তু ম্যাচও ফেলে আসা। শেষমেশ কী হবে, তা বলবে সময়। শনিবার প্রেস কনাফারেন্সে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি বলেছিলেন, তাঁর যোদ্ধারা তৈরি।

ওয়েস্ট ইন্ডিজ তৈরি হয়েই খেলতে নেমেছে তা বোঝাই যাচ্ছিল। অন্যদিকে ভারতকে কিন্তু কিছুটা অগোছালো লাগছিল। বড় ম্যাচের চাপ কি অনুভব করতে শুরু করে দিয়েছিলেন ভারতের সেনানীরা?  

৬৮ রানে ক্যারিবিয়ানদের প্রথম উইকেট পড়ে। ৩৩ বলে ৩২ রান করে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। শুরু থেকেই হোপকে দেখে মনে হয়নি তিনি ছন্দে রয়েছেন।

সাবলীলভাবে খেলতে পারছিলেন না। শাই হোপ ৩২ রানে বোল্ড হন। বরুণ চক্রবর্তী শুরুর ধাক্কা দেন। তার পরেই দেখা যায় ভারতের হেডকোচ গৌতম গম্ভীর কুলদীপ যাদবকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন।

শিমরন হেটমায়ারের জন্যই সেই পরামর্শ? হেটমায়ারকে বিপজ্জনক হতে দেবেন না সূর্যরা, এটা জানাই ছিল। ভয়ঙ্কর হেটমায়ারকে দ্রুত ফেরানোর জন্য  সূর্যকুমার বল তুলে দেন বুমরার হাতে।

বুমরার কাজই ছিল হেটমায়ারের উইকেটটা নেওয়া। সেটা তিনি করেছেন। বুমরার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। হেটমায়ার করেছেন ১২ বলে ২৭। 

শাই হোপ ছাড়া আজ ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সবাই ১৫০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ৩৩ বলে ৩২ রান করেছেন হোপ। হোপ এমন ইনিংস খেলে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের রানের গতি বাড়িয়েছিলেন ১২ বলে ২৭ রান করা হেটমায়ার ও ২৫ বলে ৪০ রান করা রোস্টন চেজ।

তবে এই দুজন ও শেরফানে রাদারফোর্ডের বিদায়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ৩৫ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েল দলের রানটাকে ২০০ এর কাছাকাছি নিয়ে গেছে। হোল্ডার ৩৭, পাওয়েল ৩৪ রানে অপরাজিত থেকে যান।