আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু হয়েছে ভারতের দৌড়। প্রথম দুটি ম্যাচেই জয় পেয়েছে সূর্যকুমার যাদবের ভারত।
এই আবহেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সূর্যর। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন নোরা ফাতেহি। বলিউড অভিনেত্রীর নাচ দেখছেন সূর্য। ভারত অধিনায়কের স্ত্রী দেবিশা শেঠী সেই ভিডিও করেছেন।
সূর্য প্রথমটায় বুঝতে পারেননি তাঁর স্ত্রী দেবিশা ভিডিও করছেন। বুঝতে পারার সঙ্গে সঙ্গে সূর্যকুমার হাসতে থাকেন। তাঁর পাশে দাঁড়ানো ঈশান কিষান ও অর্শদীপ সিং হাসতে হাসতে ফেটে পড়েন।
সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ''ঈশান কিষাণ সেই বন্ধু যে শুধু সংশ্লিষ্ট ব্যক্তিকে ঝামেলায় পড়তে দেখে না। বরং ঈশান কিষান নিশ্চিত করে যে অন্যরাও যেন তা দেখে। দেবিশার ৪-কে জুম ছিল মারাত্মক।''
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য় ঘরের মাঠে নেমেছে ভারতীয় দল। প্রথম দুটো ম্যাচেই জয় পেয়ে ভারতীয় দল এখন ছুটছে।
