আজকাল  ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিয়েছে ভারত। সেই দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের স্কোয়াডে সঞ্জু স্যামসনের নাম না থাকায় তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর কেরল ক্রিকেট সংস্থাকে একহাত নিয়েছেন। সঞ্জুর এই দুর্ভাগ্যের জন্য কেরল ক্রিকেট সংস্থার সিদ্ধান্তকে দায়ী করেছেন থারুর। 

২০২৩ সালের ডিসেম্বরে সঞ্জু শেষবার ভারতের হয়ে ওয়ানডে খেলেছেন। পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৮ রান করেছিলেন সঞ্জু। ২০২৪ সালে ভারত আর সেভাবে ওয়ানডে খেলল কোথায়?
টি-টোয়েন্টি ফরম্যাটে দুরন্ত ছন্দে ছিলেন সঞ্জু। তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ১৬টি ওয়ানডে-তে সঞ্জু৫১০ রান করেন দেশের জার্সিতে। 

কিন্তু বিজয় হাজারের দল থেকে বাদ দেওয়া হয় সঞ্জুকে। বিজয় হাজারের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেননি তিনি। সংস্থাকে আগেই সঞ্জু জানিয়েছিলেন,তিনি পঞ্চাশ ওভারের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে প্রস্তু আছেন। তবে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন না। কিন্তু অগ্রিম জানিয়ে রাখলেও সঞ্জুকে বাদ দেওয়া হল কেন? কেরল ক্রিকেট সংস্থার সচিব বিনোদ এস কুমার একটি সংবাদ মাধ্যমকে জানান, ''ততদিনে স্কোয়াড তৈরি হয়ে গিয়েছিল। সেই সময়ে একজন তরুণ ক্রিকেটারকে  ছেঁটে ফেলাটা ঠিক হতো না।'' 

?ref_src=twsrc%5Etfw">January 18, 2025

 

থারুর অবশ্য চুপ করে নেই। তিনি খুল্লমখুল্লা জানিয়ে দিয়েছেন, সঞ্জুর কেরিয়ার ধ্বংস করছে কেরল ক্রিকেট সংস্থা। সোশ্যাল মিডিয়ায় থারুর লিখেছেন, ''সঞ্জু স্যামসন এবং কেরল ক্রিকেট সংস্থার সেই আখ্যান চলছেই। সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফির মাঝে অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে পারবে না বলে দুঃখপ্রকাশ করে মেল পাঠিয়েছিল। তবুও তাঁকে দলে নেওয়া হল না। এখন জাতীয় দল থেকেই বাদ দেওয়া হল সঞ্জুকে।''