বিচ্ছেদের গুঞ্জনে ঘি ঢাললেন তারা সুতারিয়া! প্রেমিক বীর পাহাড়িয়ার জন্মদিনের জমকালো পার্টিতে দেখা মিলল না নায়িকার। বলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে যে, তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। সোমবার সমাজমাধ্যমের বিভিন্ন পোস্টে বীরের জন্মদিনের উদযাপনের ঝলক দেখা গিয়েছে। কিন্তু সেখানে কোথাও খুঁজে পাওয়া যায়নি তারাকে।
2
5
দীর্ঘদিন ধরেই বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার প্রেম নিয়ে চর্চা তুঙ্গে ছিল। গত বছর তারা এবং পপ তারকা এপি ধিলোনের একটি ঘনিষ্ঠ ভিডিও সামনে আসার পর থেকেই নাকি বীরের সঙ্গে তারার মনোমালিন্য শুরু হয়। এরপর বেশ কয়েকবার তাঁদের আলাদা দেখা গেলেও এবার বীরের জন্মদিনের পার্টিতে তারার অনুপস্থিতি অনুরাগীদের মনে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
3
5
সোশ্যাল মিডিয়ায় ওরির শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বীরের ভাই শিখর পাহাড়িয়া থেকে শুরু করে জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর, অর্জুন কাপুর, ভূমি পেডনেকর এবং রিয়া চক্রবর্তীর মতো বি-টাউনের প্রথম সারির একঝাঁক তারকা। বাদ যাননি গায়ক বাদশাও।
4
5
সকলেই বীরের এই বিশেষ দিনটিতে মজা-আড্ডায় মেতেছিলেন। কিন্তু এই গোটা ভিডিওর কোথাও বীরের 'বিশেষ বান্ধবী' তারার দেখা মেলেনি। নেটিজেনদের একাংশের মতে, এটাই হয়তো তাদের বিচ্ছেদের চূড়ান্ত সিলমোহর।
5
5
২০২৫ সালের শুরু থেকেই তারা ও বীরের সম্পর্কের খবর প্রকাশ্যে আসতে থাকে। তারপর মাঝেমধ্যেই দু'জনকে একসঙ্গে ডিনার ডেট বা নানা অনুষ্ঠানে দেখা যেত। কিন্তু এপি ধিলোনের সেই বিতর্কের পর থেকেই এই তারকা জুটির মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। যদিও এই বিষয়ে তারা বা বীর—কেউই এখনও মুখ খোলেননি। তবুও সোশ্যাল মিডিয়ায় তাঁদের একে অপরকে এড়িয়ে চলা অন্য ইঙ্গিত দিচ্ছে।