আজকাল ওয়েবডেস্ক:‌ সামনেই বাংলাদেশ সিরিজ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–বাংলাদেশ টেস্ট। তার আগে আপাতত বিশ্রামে রয়েছেন জাতীয় দলের তারকারা। বিরাট পরিবার নিয়ে রয়েছেন লন্ডনে। রোহিত অবশ্য মুম্বইয়ে রয়েছেন। 

 

 


মুম্বইয়ের রাস্তায় নীল রঙের ল্যাম্বরগিনি চালাতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। আর সেই গাড়ির নাম্বার প্লেট সবাইকে চমকে দিয়েছে। গাড়ির নাম্বার প্লেট ‘‌০২৬৪’‌। ২০১৪ সালের ১৩ নভেম্বর ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন রোহিত। যা এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। 

 


প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপ জেতার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে নেমেছিলেন রোহিতরা। কিন্তু সেই সিরিজ হারতে হয়। তারপর থেকে বিশ্রামেই রয়েছেন রোহিতরা। নামবেন সেই বাংলাদেশ সিরিজে। কিছুদিনের মধ্যেই শুরু হবে শিবির। অন্যদিকে, বাংলাদেশ আবার পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে চাঙ্গা। তাই একটা জমজমাট সিরিজের আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।