আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ বিশ্বকাপে খেলার ইচ্ছা ছিল রোহিত শর্মার। কিন্তু সম্ভবত ততদিন পর্যন্ত আর দেশের জার্সিতে খেলার সুযোগ পাবেন না হিটম্যান। পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। শোনা যাচ্ছে তৃতীয় একদিনের ম্যাচের পর অবসর ঘোষণা করবেন রোহিত। রবিবার লর্ডসে সিরিজের শেষ ম্যাচ। তার আগেই রোহিতের বাবা, মা লন্ডনে পৌঁছে গিয়েছে। এটাই জল্পনা বাড়াচ্ছে। টেস্ট এবং একদিনের ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এবার একদিনের ক্রিকেটকেও বিদায় জানাতে চলেছেন। একটি রিপোর্ট অনুযায়ী সেটাই দাবি করা হচ্ছে। প্রথম দুই ম্যাচে ১১ এবং ২৬ রান করেন রোহিত। যা ২০২৭ বিশ্বকাপের আগে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
শোনা যাচ্ছে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে রোহিতের। তাতে একেবারেই খুশি নন তিনি। তরুণদের সুযোগ দিতে চাইছে বোর্ড। একটি রিপোর্ট অনুযায়ী, সিরিজের শেষ ম্যাচের আগে গুরুনাথ এবং পূর্ণিমা শর্মা লন্ডনে পৌঁছে গিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, 'রোহিত শর্মার বাবা, মা লন্ডনে পৌঁছে গিয়েছে। ভারত-ইংল্যান্ডের মধ্যে শেষ একদিনের ম্যাচে আইকনিক লর্ডসে উপস্থিত থাকবেন।' অজিত আগরকর সহ নির্বাচক কমিটি রোহিত পর্ব পেছনে ফেলে এগিয়ে যেতে চাইছে। পরের বিশ্বকাপের আগে যশস্বী জয়েসওয়ালকে আরও সুযোগ দিতে চাইছে নির্বাচকরা। কার্ডিফে চার উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের অর্ধশতরানে ভর করে ২৩৩ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে জো রুটের অপরাজিত ৯৯ রানে জিতে যায় ইংল্যান্ড। গাস অ্যাটকিনসন উইনিং বাউন্ডারি মারায় শতরান সম্পূর্ণ হয়নি রুটের। রবিবার লর্ডসে সিরিজের শেষ ম্যাচ।
















