আজকাল ওয়েবডেস্ক: বাংবাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শেষ হলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। সেখানে খেলার সম্ভাবনা রয়েছে ভারতের বিস্ফোরক ব্যাটার রিঙ্কুয়ের। আর সেই সিরিজে নামার আগে নতুন ট্যাটু করালেন ভারতীয় পিঞ্চ হিটার। ট্যাটুতে লেখা হয়েছে ‘God’s Plan’।
এই শব্দবন্ধ প্রায়শই মাঠে ব্যবহার করে থাকেন রিঙ্কু। তাঁর এই উক্তি ইতিমধ্যেই বিখ্যাত হয়ে উঠেছে ভারতীয় দলের ভেতরে। মাঠেও প্রায়ই এই উক্তি ব্যবহার করে থাকেন রিঙ্কু।২০২৩ সালের আইপিএলে কলকাতার হয়ে তিনি যে পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছিলেন, সেই উল্লেখ রয়েছে ট্যাটুটিতে।
















