আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন সভায় ভারতের হোড কোচ গৌতম গম্ভীরের উলটো মেরুতে অবস্থান করলেন অধিনায়ক রোহিত শর্মা ও মুখ্য নির্বাচক গৌতম গম্ভীর।
গম্ভীর চাইলেন এক, পেলেন আরেক। একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, গম্ভীর ভাইস ক্যাপ্টেন হিসেবে হার্দিক পাণ্ডিয়ার নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু রোহিত ও আগরকর শুভমান গিলকে সহ অধিনায়ক করার পক্ষপাতী ছিলেন। তাঁদের কথামতোই গিল ভাইস ক্যাপ্টেন হন।
উইকেট কিপার পজিশনের জন্য গম্ভীরের প্রথম পছন্দ ছিল সঞ্জু স্যামসন। কিন্তু এক্ষেত্রেও রোহিত ও আগরকর বাঁ হাতি পন্থের হয়েই সওয়াল করেন। এই দুই ক্ষেত্রেই গম্ভীরের দাবি প্রত্যাখ্যাত হয়।
সঞ্জু স্যামসন দলে সুযোগ না পাওয়ায় সরব হন সাংসদ শশী থারুরও। সঞ্জুর কেরিয়ার ধ্বংস করছে কেরল ক্রিকেট সংস্থা বলে নেটদুনিয়ায় লেখেন সাংসদ।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি মহম্মদ সিরাজও। তাঁকে দলে না নেওয়ায় অনেকেই বিস্মিত। রোহিত শর্মা জানিয়েছেন, নতুন বল পুরনো হয়ে গেলে সিরাজের কার্যকারিতা কমে যায়। ফলে সিরাজের জায়গায় দলে আসেন অর্শদীপ সিং।
আকাশ চোপড়ার মতো প্রাক্তন ওপেনার মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের মাধ্যমে ভারত তাদের গেম প্ল্যান প্রকাশ করে দিল। টুর্নামেন্ট শুরুর আগেই সবাইকে দেখিয়ে দেওয়া হল, ভারত দুই পেসার নিয়ে নামবে খেলতে।
