আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারাল ভারত। এদিন দ্বীপরাষ্ট্রকে ৬০ রানে হারিয়ে অপরাজিত থেকে সুপার সিক্সে পৌঁছল ভারতের মহিলা দল। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, পরে মালয়েশিয়া, আজ শ্রীলঙ্কা হার মানল ভারতের কাছে। তিনটি ম্যাচ জেতার ফলে গ্রুপ এ-তে ভারত ছ'পয়েন্ট নিয়ে শেষ করল। 

প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেটে ১১৮ রান করে। ভারতের ব্যাটারদের মধ্যে গঙ্গাদি তৃষা সর্বোচ্চ রান করেন। ৪৪ বলে ৪৯ রান করেন তিনি। পাঁচটি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। চার জন্ ভারতীয় ব্যাটার কেবল দু'অঙ্কের রান করতে সক্ষম হন। 

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৫৮ রান করে। কেবল এক জন ব্যাটার দু'অঙ্কের রান করতে সক্ষণ হন। বাকিরা এলেন আর গেলেন। 

এদিন ভারতীয় বোলারদের দাপটে শ্রীলঙ্কার ব্যাটাররা দ্রুত ফিরে যান ডাগ আউটে। ম্যাচের সেরা হন গঙ্গাদি তৃষা।