আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে আজ শনিবার ইস্টবেঙ্গলের সামনে কেরালা ব্লাস্টার্স। তার আগের দিন সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ বোমা ফাটান। ক্লাবকর্তাদের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে অস্কার কী বলেছিলেন? একনজরে সাংবাদিক বৈঠকে অস্কারের সেই বিতর্কিত মন্তব্য-
ভারতের সেরা ক্লাবগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য এবং একটি সুস্থ ও ঐক্যবদ্ধ পরিবেশে একটি উচ্চ-পারফরম্যান্স মডেল তৈরি করার জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল।
দুর্ভাগ্যবশত, ক্লাবের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি বিষাক্ত এবং বিভেদমূলক পরিবেশ প্রচার করে চলেছেন এবং দলের বিপর্যয়ে তাঁরা নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করেন। অস্থিরতা তৈরি করার জন্য তাঁরা ক্ষতিকারক ন্যারেটিভ ছড়ান।
আগামিকাল আমরা পরীক্ষা করে দেখতে পাব, কারা সমর্থন করছেন, কারা ঘৃণা ছড়াচ্ছেন। আমাদের সকলের একইদিকে থাকা উচিত। দলকে সমর্থন করা উচিত এবং এই ধরনের প্রচার বন্ধ করা উচিত।
এটা গোপন করার মতো বিষয় নয়, এর আগেও অনেক সহকর্মী এইধরনের আচরণের সাক্ষী থেকেছেন।
এই ধরণের আচরণের ফলে, ক্লাবের বৃদ্ধি স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘমেয়াদী পদ্ধতিতে জয়ের প্রকল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগেই ইস্টবেঙ্গল শিবির অশান্ত সম্পূর্ণ ভিন্ন কারণেই। ইস্টবেঙ্গল ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পাঁচ নম্বরে। কেরালা ব্লাস্টার্সকে হারালে লাল-হলুদ পাবে ১০ পয়েন্ট।
