আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে অ্যাথলিটদের থাকে একটাই স্বপ্ন, অলিম্পিকে সোনা জেতা। আর এবার সামনে এল অলিম্পিকের সোনার পদকের ওজন। জানা গিয়েছে, অলিম্পিকের এক একটি সোনার পদকের ওজন হয় ৫২৯ গ্রাম। কিন্তু সেই ৫২৯ গ্রামের মধ্যে মাত্র ছয় গ্রাম থাকে আসল সোনা। পদকের বাকি অংশ তৈরি হয় রূপো দিয়ে। তার ওপর থাকে সোনার স্তর। তবে বরাবর কিন্তু সোনার পদক এরকম রূপোর তৈরি হত না। প্রথম বিশ্বযুদ্ধের আগে অলিম্পিকে যে পদক দেওয়া হত তা পুরোটাই তৈরি হত সোনা দিয়ে।
বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক সঙ্কট দেখা দেয় তখনই অলিম্পিকের পদকে কমানো হয় সোনার পরিমাণ। অন্যদিকে, রূপোর পদক কিন্তু পুরোটাই তৈরি হয় রূপো দিয়ে। ব্রোঞ্জ তৈরি হয় টিন, তামা এবং জিঙ্কের মিশ্রণে। প্যারিস অলিম্পিকে যে সোনার পদক দেওয়া হচ্ছে তার দাম ৯৫০ পাউণ্ড। ভারতীয় মূল্যে প্রায় ৮৫,৯২৮ টাকা। চলতি অলিম্পিকের সোনার পদকগুলিতে থাকছে আইফেল টাওয়ারের একটি ছবি।
যে লোহা দিয়ে আইফেল টাওয়ার তৈরি হয়েছিল সেই লোহার কিছু অংশ থাকছে সোনার পদকগুলিতে। তবে জানা যাচ্ছে, আগামী দিনে এই সোনার পদকের মূল্য আরও বাড়বে। ২০৩২ সালে ব্রিসবেন সামার অলিম্পিকে যে সমস্ত সোনার পদক দেওয়া হবে তার এক একটির দাম হবে ১৫০০ পাউণ্ড।