আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সামি এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ ইডেনে দারুণ এক মুহূর্তের জন্ম নিলেন। 

ইডেন সামির পরিচিত মাঠ। সেই মাঠেই বৃহস্পতিবার কেকেআর-এর সামনে লখনউ সুপার জায়ান্টস। 
সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 
সময়টা ভাল যাচ্ছে না কলকাতার। প্রথম দু'টি ম্যাচে হার মেনেছে কেকেআর। পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। পয়েন্ট ভাগাভাগি হয় দুই দলের মধ্যে। 

অন্যদিকে লখনউ সানরাইজার্সের বিরুদ্ধে মরশুমের প্রথম জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে গিয়েছে। ওই জয়ের পিছনে অবদান রয়েছে সামি ও পন্থের। 
এদিকে কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে মগ্ন ছিলেন পন্থ ও সামি। নেটে দুর্দান্ত সব শট খেলছেন লখনউ অধিনায়ক। বেশ কয়েকটি বল গ্যালারিতে পাঠান। 

?ref_src=twsrc%5Etfw">April 8, 2026

একটা বল ঠিকঠাক মারতে না পারায় মজার ছলে সামি বলেন, ''সামনে এগিয়ে এসে মারতে পারতে।''  উত্তরে পন্থ তাঁর স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাসী ভঙ্গিতে  বলেন, ''আমি প্রতিটি বলেই জোরে ঘুরিয়ে মারব।''

এরপরে পন্থের পাশে দাঁড়িয়ে সামি বলেন, “তুই আমাদের সিংহ, তুই যা খুশি কর… আমরা তোকে কখনও নিচে পড়তে দেব না, তুই যা-ই কর না কেন।”

এই কথোপকথনটিতেই স্পষ্ট লখনউয়ের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বেশ ভাল। পরিবেশও বন্ধুত্বপূর্ণ। সিনিয়র খেলোয়াড়রা অধিনায়ককে ভরসা ও উৎসাহ দিচ্ছেন। তাদের পাশে থাকছেন। 

এদিকে বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত। এদিকে, ইডেনে রয়েছে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। কলকাতা বনাম লখনউ। গত সোমবার কলকাতা–পাঞ্জাব ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দু’‌দলই পেয়েছিল এক পয়েন্ট করে। 

বুধবার বৃষ্টির জন্য ইডেনে অনুশীলন করতে পারেনি দু’‌দল। এখন প্রশ্ন বৃহস্পতিবারের খেলা হওয়া নিয়ে। এটা অবশ্যই কলকাতার একটা চিন্তার জায়গা। তিন ম্যাচ হয়ে গিয়েছে। এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। গত সোমবার থেকে প্রতিদিন বিকেল অথবা সন্ধে থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। সোমবারের ম্যাচ বাতিল ছাড়াও মঙ্গল এবং বুধবার কলকাতার অনুশীলন মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে বৃষ্টির কারণে। বৃহস্পতিবারও বৃষ্টি চলছে। সকাল থেকে। তবে হাওয়া অফিস জানিয়েছে, বিকেলের দিকে বৃষ্টির প্রকোপ কমবে। তবে ম্যাচের মাঝে ফের বৃষ্টি হতে পারে। তাই ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা তো আছেই। কিংবা হলেও ওভার সংখ্যা কমে যেতে পারে। যা অবস্থা তাতে পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।