আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলে তিনি আর এখন জায়গা পান না। কেন জায়গা হয় না, তা নিয়ে চলছে চর্চা।
কিন্তু আইপিএলের প্রস্তুতিতে আগুন ঝরাচ্ছেন মহম্মদ সামি।
এখনও তিনি বলে বলে ইয়র্কারে উইকেট ভাঙতে পারেন।
সামির বয়স এখন ৩৫। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ বার খেলতে দেখা গিয়েছে সামিকে।
অনুশীলনে নিয়মিত ব্যবধানে তিনি উইকেট ভাঙছেন। তবুও জাতীয় দলে কেন যে তাঁকে ডাকা হয় না তা নির্বাচকরাই ভাল বলতে পারবেন।
লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার অনুশীলনে সামির ইয়র্কার দেখার পরে বলেছেন, ''ইওর ইয়র্কার...দ্যাট ইয়র্কার...দুর্দান্ত ইয়র্কার।''
𝙔𝙤𝙪𝙧 𝙮𝙤𝙧𝙠𝙚𝙧… 𝙩𝙝𝙖𝙩 𝙮𝙤𝙧𝙠𝙚𝙧… 𝙞𝙨 𝙗𝙧𝙚𝙖𝙩𝙝𝙩𝙖𝙠𝙞𝙣𝙜! 🤌 pic.twitter.com/hSBrH21jAp
— Lucknow Super Giants (@LucknowIPL)Tweet by @LucknowIPL
লখনউ সুপার জায়ান্টস সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে ল্যাঙ্গার প্রশংসা করছেন সামির। কোচের প্রশংসাসূচক বাণী শোনার পরে সামির সতীর্থরা করতালি দিতে শুরু করেছেন।
ভারতের বোলিং কোচ ভরত অরুণ। তাঁর কোচিংয়ে ভারত স্মরণীয় টেস্ট ম্যাচ জিতেছে। বিশেষ করে বিদেশের মাঠে। ভরত অরুণ সংবাদ সংস্থাকে বলেছেন, ''আমার আর সামির মধ্যে স্পেশ্যাল বন্ড রয়েছে। সাত বছর ধরে ভারতীয় দলে আমরা ছিলাম। তারও আগে থেকে সামিকে আমি চিনি। সেটাই আমাদের বন্ধন আরও মজবুত করেছে। সামির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার সামি।''
ঘরোয়া ক্রিকেটে সামি বল হাতে আগুন জ্বালিয়েছেন। এবার আইপিএলের মঞ্চে তিনি কী করেন, সেটাই দেখার। তবে নিজেকে নিংড়ে দিতে সামি নিজেকে যে তৈরি করছেন তা বলাই বাহুল্য।
