আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অনুশীলনে খোশমেজাজে দেখা যাচ্ছে তাঁকে। নেটে ব্যাট করতে করতে হঠাৎ একটু নেচে নিলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক।
এটা ঘটনা, ৪৪ বছর বয়সেও খেলে চলেছেন ধোনি। অবসরের কথা মুখেও আনেন না উইকেটরক্ষক–ব্যাটার। যদিও আইপিএল ছাড়া তাঁকে আর ২২ গজে দেখা যায় না। তাই প্রস্তুতিতে গুরুত্ব দেন। এবারও আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
রবিবার টি–২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য ভারত যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছিল, তখন অনুশীলনে মগ্ন ছিলেন মাহি। এক নেট বোলারের বিরুদ্ধে ব্যাট করছিলেন। সেই বোলারের একটি বল অফ স্টাম্পের অনেকটা বাইরে পড়ে। বল ছেড়ে দেন ধোনি। তার পরই ব্যাটার থেকে আম্পায়ার হয়ে যান তিনি। দু’হাত দু’দিকে তুলে ওয়াইড বলের সঙ্কেত দেন। তার পর ওভাবেই হাসতে হাসতে একটু নেচেও নেন।
ধোনির নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। ভিডিওর সঙ্গে তাঁরা লিখেছেন, ‘হ্যাঁ, থালা এটা ওয়াইড। দারুণ সুন্দর।’
এটা ঘটনা, ২০১৯ বিশ্বকাপের পর দেশের হয়ে আর খেলেননি ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন নিয়ম অনুযায়ী, গত পাঁচ বছর দেশের হয়ে না খেলায় এখন ঘরোয়া ক্রিকেটার হিসাবে আইপিএল খেলেন ধোনি। চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিলেও তিনি দলের অন্যতম প্রধান ক্রিকেট মস্তিষ্ক।
এদিকে, রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন এবং জিতেছেন। তার মধ্যে একটা বিশ্বকাপ ফাইনালও আছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একটি বিশেষ ম্যাচে ‘অসহায়বোধ’ করেছিলেন রোহিত শর্মা। এতো সাফল্য সত্ত্বেও কেন ভারত–পাক মহারণ নিয়ে এমন স্বীকারোক্তি হিটম্যানের?
এবারের টি–২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে চলে গিয়েছে। পাকিস্তান পারেনি। গ্রুপ পর্বের ম্যাচে প্রায় একতরফা জিতেছে টিম ইন্ডিয়া। বলা যায় টি–২০ বিশ্বকাপে ভারতের একরতফা দাপট বজায় থাকে। প্রথম টি–২০ বিশ্বকাপ ২০০৭ সালেও যে ছবিটা ছিল, আজও তার ব্যতিক্রম ঘটেনি। সেই বিশ্বকাপে তরুণ তারকা হিসেবে ছিলেন রোহিত। আর ২০২৪ সালে নিজের নিজের শেষ টি–২০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে হারিয়েছিলেন রোহিত।
