আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে এগিয়ে যেতে হলে যশপ্রীত বুমরার ওপর নির্ভরশীলতা কমাতে হবে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর এমন দাবি করলেন ফাফ ডু'প্লেসি। সাধারণত আইপিএলের শুরুটা ভাল হয় না মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু হয়। কিন্তু এবার পাশা উল্টে গিয়েছিল। জয় দিয়ে শুরু করে মুম্বই। কিন্তু তারপর হারের হ্যাটট্রিক। রবিবার পাঁচবারের আইপিএল জয়ীদের বিরুদ্ধে ২৪০ রান তোলে আরসিবি। রান তাড়া করে জিততে পারেনি মুম্বই। বুমরা তাঁদের ট্রাম্প কার্ড। কিন্তু চার ম্যাচে এখনও একটিও উইকেট পাননি। ডু'প্লেসি মনে করেন, তারকা পেসারের চার ওভারের ঊর্ধ্বে ভাবা উচিত মুম্বইয়ের।
ডু'প্লেসি বলেন, 'হাই-স্কোরিং ম্যাচে বুমরার চার ওভার ছাড়াও বাকি বোলাররা কী করছে সেটা দেখতে হবে। এখানেই মুম্বইয়ের উত্তর খোঁজা উচিত। গুরুত্বপূর্ণ সময় ওকে কাজে লাগাতে হবে। কিন্তু শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে তাও সমস্যা হতে পারে। পাওয়ার প্লে নিয়ে নতুন করে ভাবতে হবে। সেটা ট্যাকটিক্যাল হতে পারে, অন্য কিছুও হতে পারে।' ডু'প্লেসির সঙ্গে একমত সুনীল গাভাসকর। পাওয়ার প্লেতে গুরুত্ব দেওয়ার কথা বলেন। সানি বলেন, 'ট্র্যাকে থাকতে আরও ১২ রান তোলা উচিত ছিল, কিন্তু সেটা পারেনি। স্ট্রাইক রোরেটও ঠিকঠাক করতে পারেনি। এগুলোতে নজর দিতে হবে। হার্দিক জানিয়েছে, ওদের ব্যাটিং এবং বোলিং পাওয়ার প্লে কার্যকরী হচ্ছে না।' বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরের ম্যাচ মুম্বইয়ের। গাভাসকরের আশা, তার আগে ভুল শুধরে ফেলবে মুম্বই।















