আজকাল ওয়েবডেস্ক: বড় মাইলস্টোনের মুখে অভিষেক শর্মা। মঙ্গলবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আর মাত্র ৫৯ রান করলেই এলিট তালিকায় প্রবেশ করবেন বাঁ হাতি ওপেনার। ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০০ রান করে ফেলবেন অভিষেক। সানরাইজার্সের হয়ে বর্তমানে ১৯৪১ রান করেছেন। চতুর্থ প্লেয়ার হিসেবে হায়দরাবাদের হয়ে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। এই তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান এবং কেন উইলিয়ামসন। তালিকায় একনম্বরে রয়েছে ওয়ার্নার। ৯৫ ম্যাচে তাঁর রান ৪০১৪। গড় ৪৯.৫৫। স্ট্রাইক রেট ১৪২.৫৯। ২৭৬৮ রান করে দ্বিতীয় স্থানে ধাওয়ান। তিন নম্বরে উইলিয়ামসন। তাঁর রান ২১০১।
অভিষেক এই রানে পৌঁছলে ধাওয়ানের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ২০০০ রানের গণ্ডি পেরোবেন অভিষেক। ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮০টি ম্যাচ খেলেছেন ২৫ বছরের ব্যাটার। গড় ২৬.৯৫। স্ট্রাইক রেট ১৬৬.৮৯। সানরাইজার্সের হয় ইতিমধ্যেই একটি রেকর্ড রয়েছে অভিষেকের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান তাঁর। আগের আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৫ বলে ১৪১ রান করেন। ইনিংসে ছিল ১০টি ছয়, ১৪টি চার। শুধু হায়দরাবাদের হয়ে নয়, আইপিএলে ভারতীয় হিসেবেও সর্বোচ্চ রান অভিষেকের। চলতি আইপিএলে মিশ্র ফল তারকার। ৬ ইনিংসে ১৮৮ রান তাঁর। সর্বোচ্চ রান ৭৪। ধারাবাহিকতার অভাব থাকলেও, যেকোনও সময় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।' পরপর জোড়া জয় তুলে নিয়েছে সানরাইজার্স। ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে। শেষ ম্যাচে ১৯৪ রান করা চেন্নাইকে হারায়। হায়দরাবাদের ব্যাটিংয়ে এবার ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলছে দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। তার মিশ্র রেজাল্ট পেয়েছি দল। মিডল অর্ডারে ভরসা দিচ্ছেন ঈশান কিষাণ। ভাল ফর্মে আছেন। দল অনেকতাই হেনরিচ ক্লাসেনের ওপর নির্ভরশীল।















