কয়েক দিন আগেও পোলিশ ফুটবলার লুকাস জভোলিনস্কির নাম ঘুরছিল ভিসলা ক্রাকোভকে ঘিরে। জর্ডি সানচেজ পোগোন শেচিনে যোগ দেওয়ার পর প্রাক্তন ভিসলা স্ট্রাইকার জভোলিনস্কি সতীর্থ অ্যাঙ্গেল রোদাদোর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি থেকেই শুরু হয়েছিল তাঁর ভিসলায় ফেরার জল্পনা। তবে শেষ পর্যন্ত পোল্যান্ডে ফেরার পথ বেছে নেননি ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। তাঁর পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে ভারত।
2
4
পোলিশ সাংবাদিক তোমাস ভ্লোদারচিকের তথ্য অনুযায়ী, ইস্টবেঙ্গলের সঙ্গে এক বছরের চুক্তিতে সম্মত হয়েছেন জভোলিনস্কি। এদেশে এসে মেডিক্যাল পরীক্ষা দেবেন তিনি। এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
3
4
ইস্টবেঙ্গলে জভোলিনস্কি পরিচিত মুখও পাবেন। লাল-হলুদে যোগ দিয়েছেন দানি রামিরেজ, যিনি পোল্যান্ডের ফুটবলে এলকেএস লজ ও লেচ পোজনানের হয়ে খেলেছেন।
4
4
জভোলিনস্কির নতুন ক্লাব খোঁজার সময়ে পোল্যান্ডেই ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। মোটর লুবলিন তাঁর পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছিল বলে খবর ছিল। এছাড়া জিকেএস কাটোভিৎসে, পোলোনিয়া ওয়ারশ এবং ভিয়েস্তা ক্রাকোভের নামও তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছিল।