আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের জন্য নিজেকে তৈরি করছেন শচীন-পুত্র অর্জুন তেণ্ডুলকর। 

মুম্বই ছেড়ে আইপিএলে তাঁর নতুন ঠিকানা লখনউ সুপার জায়ান্টস। পাঁচ বছরে মুম্বইয়ের হয়ে তিনি খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। গত ডিসেম্বরে মুম্বই থেকে লখনউ সুপার জায়ান্টসে ৩০ লক্ষ টাকায় এসেছেন। 

লখনউ সুপার জায়ান্টসের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পন্থ ও অর্জুন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। কী বলছিলেন দুই তারকা? 

অর্জুন ভারী ব্যাট ব্যবহার করেন। ঋষভ পন্থ তাঁকে প্রশ্ন করছেন, ''তোর ব্যাটের ওজন কত ভাই?'' 

অর্জুন বলেন, ''১২২০।'' যা শুনে পন্থ বলেন, ''ভারী ব্যাট হলে কী সুবিধা?'' 

অর্জুনের ব্যাখ্যা, ''টাচ করলেই বল ছুটে যায়। বাবা তো ১৩১০-১৩১৫-তে খেলত। ১২০০-র নীচে যে ব্যাট, সেই ব্যাটে খেলি না।''

অর্জুন তাঁর বাবার প্রসঙ্গ উত্থাপ্পন করছেন। মাস্টার ব্লাস্টার ভারী ব্যাট ব্যবহার করতেন খেলার সময়ে। 

৫ মার্চ অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছে সানিয়া ছান্দোকের। কিন্তু অর্জুন সময় খরচ না করে পরের দিনই নেমে পড়েন অনুশীলনে। যুবরাজ সিংয়ের কোচিংয়ে প্র্যাকটিস করেন অর্জুন। শচীন-পুত্রের প্রশংসা করে পন্থ বলেছেন, ''যুবি-পার সঙ্গে প্র্যাকটিস করিস ভাই। ফুল টাইম? বিয়ের পরদিনই নেমে পড়েছিলি অনুশীলনে..তোর উৎসাহ আছে ভাই।'' 

?ref_src=twsrc%5Etfw">March 18, 2026

২০২১ সালে অর্জুনের আইপিএল পরিক্রমা শুরু হয়। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ২০ লক্ষ টাকায় কিনে নেয়। কিন্তু চোটের জন্য সেবার দেখা যায়নি অর্জুন তেণ্ডুলকরকে।

পরের বছর তাঁকে ৩০ লক্ষ টাকায় কেনা হয় তাঁকে। কিন্তু সাইডলাইনের ধারেই বসে থাকতে দেখা যায় অর্জুনকে। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক ঘটে অর্জুনের।

২০২৪ সালে মাত্র একটি ম্যাচে খেলতে দেখা গিয়েছে শচীন-পুত্রকে। সেটাও আবার ঘটনাক্রমে লখনউয়ের বিরুদ্ধে। সেই অর্জুনের পিঠে উঠেছে লখনউ সুপার জায়ান্টসের জার্সি।