আজকাল ওয়েবডেস্ক: ওয়াংখেড়েতে ১০ বছরের খরা কাটাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারায় বিরাট কোহলির আরসিবি।
এই ম্যাচে কোহলি হৃদয় জিতে নেন সবার। একটি বাচ্চা মেয়ে কোহলির কাছ থেকে সই চেয়েছিলেন। তার বাবার কাঁধে ছিল মেয়েটি। আর কোহলি অন্য প্রান্তে। দু'জনের মাঝখানে বিশালাকায় ব্যারিকেড। বাচ্চা মেয়েটি একটি প্যামফ্লেট ওই বিশাল ব্যারিকেডের উপর দিয়ে কোহলির হাতে দেন সইয়ের জন্য। কোহলি তখন ড্রেসিং রুমে যাচ্ছিলেন। কিন্তু বাচ্চা মেয়েটির আবদার অগ্রাহ্য করেন কী করে! তিনি ওই ব্যারিকেডের উপর দিয়ে হাত বাড়িয়ে বাচ্চা মেয়েটির হাত থেকে প্যামফ্লেট নিয়ে তাতে সই করে দেন। তার পরে ব্যারিকেডের উপর দিয়ে তা মেয়েটির হাতে তুলে দেন। এই মুহূর্তটি সবার হৃদয় জিতে নেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by HAMID TALKS (@hamid_talks)
তীরে এসে তরী ডুবল। সোমবার মুম্বই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ক্ষেত্রে এটি ভীষণভাবে প্রযোজ্য। পাঁচ ম্যাচের মধ্যে চারটেতে হার। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোহলিদের কাছে হার। ১০ বছরে মুম্বইয়ের মাঠে প্রথম জয় আরসিবির। এর আগে চিপকে ১৮ বছরের ইতিহাস ভাঙে চেন্নাইকে হারায় বেঙ্গালুরু। এবার পালা ছিল মুম্বইয়ের। হারের ফলে টেবিলে আট নম্বরে নেমে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১২ রানে হারের পর আবেগতাড়িত হয়ে পড়েন হার্দিক পাণ্ডিয়া। ভাইকে হতাশ দেখে সাহায্যের হাত বাড়ান ক্রুনাল পাণ্ডিয়া। ম্যাচের পর পুরস্কার বিতরণীর আগে একে অপরকে জড়িয়ে ধরে পাণ্ডিয়া ব্রাদার্স। তারপর মাঠে দাঁড়িয়ে দু'জনকে কথা বলতে দেখা যায়। ম্যাচ শেষে ক্রুনাল বলেন, 'আমরা জানতাম যেকোনও একজন পাণ্ডিয়া জিতবে। কিন্তু একে অপরের প্রতি ভালবাসা এবং স্নেহ খুবই স্বাভাবিক। ও ভাল ব্যাট করেছে। আমরা দু'জনই জিততে চেয়েছিলাম। আমি ওর যন্ত্রণা বুঝি।'