আজকাল ওয়েবডেস্ক: তিনি জ্বলে উঠলেন। জবাব দিলেন তাঁর নিন্দুকদের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কথা বলল রোহিত শর্মার ব্যাট।
৪৫ বলে ৭৬ রানে তিনি শেষমেশ অপরাজিত থেকে যান। মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবান হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে রোহিতের নতুন ডাক নাম দিয়েছেন। আইপিএলের এল ক্লাসিকোয় দুর্দান্ত ইনিংস খেলার পরে হিটম্যানের হাতে সানগ্লাস তুলে দিয়ে জয়বর্ধনে তাঁর নাম দেন মাভেরিক।
চলতি মরশুমে রোহিত শর্মাকে দেখে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারের মনে পড়ে যাচ্ছে তাঁর নিজের কথা। সিএসকে-র বিরুদ্ধে নামার আগে রোহিত তিরিশের বেশি রান করতে পারেননি আইপিএলে। ৬ টি ম্যাচে মাত্র ৮২ রান করেছিলেন। তাঁর ফর্ম ঘিরে চিন্তায় ছিল মুম্বই ইন্ডিয়ান্স।
A maverick performance from our ???????????????????????????????? ???????? ????????#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #MIvCSK pic.twitter.com/xoXf5iEeRW
— Mumbai Indians (@mipaltan)Tweet by @mipaltan
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরে 'হিটম্যান'-এর নতুন নাম দিল আইসিসি হিন্দি। সোশ্যাল মিডিয়ায় রোহিতের অ্যানিমেটেড ছবি শেযার করে লিখেছে, 'ভারত কা সিকন্দর'।
এবার স্বয়ং জয়বর্ধনে তাঁকে দিলেন মাভেরিক ডাক নাম।
















