আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পয়েন্ট তালিকায় পাঞ্জাব কিংস রয়েছে দুই নম্বরে। আজ সোমবারই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলা রয়েছে প্রীতি জিন্টার দলের। এক নম্বরে পৌঁছে যাওয়ার দারুণ সুযোগ পাঞ্জাবের সামনে।
এগারো বছর পরে প্রথমবার আইপিএলের প্লে অফে পৌঁছেছে প্রীতির দল পাঞ্জাব। কিন্তু প্রীতির জন্য খারাপ খবর। এখন থেকে ম্যাচ হারলে বলিউড সুন্দরী বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রীতির পাঞ্জাবের ব্র্যান্ড ভ্যালু ৫৮৮ কোটি। গত ১৮ বছরে একবারও আইপিএল খেতাব জেতেনি পাঞ্জাব। কিন্তু এবার শ্রেয়স আইয়ার ও রিকি পন্টিং জুটি স্বপ্ন দেখাচ্ছেন।
চলতি মরশুমে চারটি ম্যাচ হেরেছে পাঞ্জাব। আটটি ম্যাচ কিন্তু জিতেছে পাঞ্জাব কিংস। এখন থেকে ম্যাচ হারলে বড় ক্ষতির মুখে পড়বেন প্রীতি জিন্টা।
আইপিএলের মিডিয়া রাইট বাবদ প্রীতি জিন্টা আইপিএল মিডিয়া রাইটস থেকে ৪০ থেকে ৫০ শতাংশ আয় করেন এবং টিকিট বিক্রি থেকেও ৮০ শতাংশ আয় করেন।
প্রতি ম্যাচে হেরে গেলে টিকিট বিক্রির রেভিনিউ থেকে প্রীতি জিন্টা ৫-১০ লক্ষ টাকা হারাতে পারেন। পাঞ্জাব কিংস আইপিএল ২০২৫ এর ফাইনালে উঠতে যদি ব্যর্থ হয়, তাহলে আইপিএল খেতাব জয়ের জন্য বিসিসিআই প্রাইজমানি হিসেবে যে ১০ থেকে ২০ কোটি টাকা অর্থ প্রদান করে, তাও হারাবেন প্রীতি। তবে এবার কিন্তু পাঞ্জাবের সমর্থকরা পাঞ্জাবকে নিয়ে স্বপ্ন দেখছেন।
