আজকাল ওয়েবডেস্ক: মনবিন্দর সিং বিসলা নামটা উচ্চারণ করলেই ভেসে ওঠে এক অপ্রত্যাশিত জয়ের গল্প, নিঃশব্দ সাহসের প্রতিচ্ছবি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে কতজনই তো খেলে গিয়েছেন কিন্তু মনবিন্দর সিং বিসলাকে ভোলা যাবে কী করে!
২০১২ সালের ২৭ মে কোনওদিন ভুলবেন না কেকেআর ভক্তরা। নাইট-ভক্তরা ভুলবেন না মনবিন্দর সিং বিসলাকেও।
চেন্নাইয়ে অনুষ্ঠিত সেই ফাইনালে চেন্নাইয়ের ১৯০ রান তাড়া করতে নেমে বিসলার ব্যাট ঝলসে উঠেছিল। ৪৮ বলে ৮৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন বিসলা।
চেন্নাইয়ের ঘরের মাঠে অপ্রতিরোধ্য সিএসকে শিবিরকে হারিয়ে আইপিএল খেতাব ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর ক্যাপ্টেন। সেই ভারতজয়ের পরে কেটে গিয়েছে ১৪ বছর। আরও দু'বার আইপিএল খেতাব জিতেছে কেকেআর। কিন্তু মনবিন্দর সিং বিসালকে কি ভোলা যায়।
সেই মনবিন্দর সিং বিসলাকে কলকাতা নাইট রাইডার্সের হেড অফ স্কাউট ঘোষণা করল কেকেআর।
বিসলাকে নিয়ে আশার আলো দেখছেন নাইট ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন দুর্দান্ত সিদ্ধান্ত। একজনকে তো পাওয়া গেল যে একশো শতাংশ দেবে। আরেকভক্ত লিখেছেন, ওয়েলকাম ব্যাক বিসলাজি। নাইট ফরএভার।
