আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় একদিনের ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে ভারত ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। ওল্ড এডওয়ার্ডিয়ানস ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দল টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠালে সবকটি উইকেট হারিয়ে তারা ২৫৬ রান করে। স্টিভ স্টোক ৬৯ রান করেন। দেওয়ান মারাইস করেছেন ৩২ রান। ২৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত, ৪৮ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ২৬০ রান করে। অধিনায়ক উদয় সাহারান ১১২ রান করেন। প্রিয়াংশু মোলিয়া ৭৬ রানে অপরাজিত আছেন। পয়েন্ট তালিকার শীর্ষে থাকায় ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। ফাইনাল খেলা ১০ই জানুয়ারি।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ফাইনালে ভারত
















