আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে রয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচে নেই। পাকিস্তানের এহেন বার্তার পরে আইসিসি সতর্ক করে দিয়েছে আইসিসি-কে। 

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। আর এরপর পাকিস্তানও টি–২০ বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। গোটা বিশ্বকাপ নয়, শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পরিকল্পনা নিয়েছেন মহসিন নকভিরা।

ভারত-পাক ম্যাচ না হলে তা আইসিসি-র ক্ষতি। তাদের কোষাগারে ঢুকবে না অর্থ। পাকিস্তান আইসিসি-কে সতর্ক করে দিয়ে বলেছে, পাকিস্তানের বার্ষিক রাজস্বের পুরো অংশ আটকে রাখতে পারে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। সেই অর্থ দিয়ে সম্প্রচারক চ্যানেলের ক্ষতিপূরণ দিতে পারে। 
আরও জানানো হয়েছে, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে না খেলে, তাহলে আর্থিক জরিমানা হতে পারে। 
আরও বড় সমস্যায় হতে পারে পাকিস্তান। 

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য জানান, আইসিসির হুঙ্কারে ভয় পেয়ে গিয়েছে পাকিস্তান। খালি পাত্রের সঙ্গে পাকিস্তানের তুলনা করেন প্রাক্তন তারকা। শ্রীকান্ত বলেন, 'খালি পাত্র বেশি আওয়াজ করে। পাকিস্তান ভয় পেয়ে গিয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ওরা হেরে গিয়েছে। তাই ওরা ওয়াকওভার দেওয়ার কথা ভাবছে। ওরা খেলুক, বা না খেলুক, ভারতের জন্য ম্যাচটা ওয়াকওভারই হবে। ওরা এল বা এল না, তাতে কিছু যায় আসে না। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সব ম্যাচ খেলেছিল।' শ্রীকান্তের দাবি, আরও একবার হারের ভয়ে ভারতের মুখোমুখি হতে চাইছে না পাকিস্তান। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পরের ৪৮ ঘণ্টা গুরুত্বপূর্ণ। ভারত ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবে আইসিসি। মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজাকে। ইতিমধ্যেই কলম্বো পৌঁছে গিয়েছে পাকিস্তান দল। এসএসসি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা।