আজকাল ওয়েবডেস্ক: বছরের সেরা ক্যাচ। আমার মনে হয় না এর চেয়ে ভালো ক্যাচ কখনও দেখেছি।
বছরের প্রথমদিন গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচ দেখার পরে এ কথাই বলেছেন ধারাভাষ্যকার।
বিগ ব্যাশে ব্রিসবেন হিট ও মেলবোর্ন স্টারসের মধ্যে ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরে ম্যাক্সওয়েলই চর্চায়। ব্রিসবেনের ইনিংসে ১৬.১ ওভারে স্পিনার ড্যান লরেন্সকে লং অনে মেরেছিলেন ব্রিসবেনের উইল প্রেসউইজ। বলটি বাউন্ডারির সীমানা অতিক্রম করতে যাচ্ছিল। কিন্তু বিগ ব্যাশে ম্যাক্সওয়েল শো দেখা গেল।
ম্যাক্সওয়েল যেন হয়ে উঠেছিলেন সুপারম্যান। প্রেসউইজের মারা বলটি সীমানা অতিক্রম করেছিল। মেলবোর্নের ফিল্ডার ম্যাক্সওয়েল দৌড়তে শুরু করেন। ডান হাতে বলটা ধরে ম্যাড ম্যাক্স আবার ছুড়ে দেন মাঠের ভিতরে। তার পর সেই ছুড়ে দেওয়া বল ক্যাচ ধরেন ম্যাক্সওয়েল।
GLENN MAXWELL!
— KFC Big Bash League (@BBL)
CATCH OF THE SEASON. #BBL14 pic.twitter.com/3qB9RaxHNbTweet by @BBL
সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে, এটাই কি সেরা ক্যাচ? বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের ‘অ্যালে-ওপিং’–এর সঙ্গে তুলনা করা হচ্ছে এই ক্যাচকে। দুরন্ত ক্যাচ ধরার পাশাপাশি ম্যাচটাও জিতেছে ম্যাক্সওয়েলের দল। ব্রিসবেন হিটের ৭ উইকেটে ১৪৯ রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় মেলবোর্ন। দুর্দান্ত ক্যাচ ধরলেও ম্যাড ম্যাক্স খাতা না খুলেই আউট হন।
