আজকাল ওয়েবডেস্ক: বক্সিং ডে টেস্টের প্রথমদিনই শিরোনামে স্যাম কনস্টাস। তাঁর ৬৫ রানের মারমুখী ইনিংস রীতিমতো জনপ্রিয় করে তুলেছে ১৯ বছরের তরুণকে। এহেন অজি তরুণের কোচ একজন বাঙালি যুবক। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার। তাঁর নাম তাহমিদ আহমেদ।
ধারাভাষ্যকার ইশা গুহ জানান, স্যাম কনস্টাসের কোচ বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার স্যাম কনস্টাস।
স্যাম কনস্টাসের ভাই বিলি জানিয়েছেন এক গল্প। তাঁদের বাবা ভুল করে ঘণ্টায় ৯০ কিলোমিটারের পরিবর্তে ৯০ মাইল বেগের বাটন টিপে দিয়েছিলেন। ওই মেশিন থেকে ধেয়ে আসা বল খেলে দিয়েছিলেন স্যাম। ব্যাটের মাঝখান দিয়েই মেরেছিলেন অজি তরুণ।
স্যাম কনস্টাসের টেকনিক নিয়ে যখন কথা হচ্ছে, শিষ্যের সঙ্গে সঙ্গে উঠে আসছে গুরুর কথাও। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম 'দ্য এজ' জানিয়েছে, রবিবার কনস্টাস অস্ট্রেলিয়া দলে যোগ দিয়েছে। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল আগে কখনও কনস্টাসকে নিয়ে কাজ করেননি। তাই ব্যক্তিগত কোচ নিয়ে আসেন কনস্টাস। সেই কোচ তাহমিদ ইসলাম।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, তাহমিদ বাংলাদেশের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার। তাহমিদ ও কনস্টাস সিডনিতে থাকেন। সেখানকার ক্র্যানব্রুক স্কুলে কনস্টাসকে নিয়ে কাজ শুরু করেন তাহমিদ। কনস্টাসের মেন্টর হিসেবে কাজ করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়াটসনও।
বাংলাদেশের তাহমিদ ক্রিকেটার হিসেবে সেরকম নাম না করলেও কনস্টাসকে তৈরি করার কাজ নীরবে নিভৃতে করে গিয়েছেন। কনস্টাসের সাফল্যের সঙ্গে সঙ্গে পাদপ্রদীপের আলো এসে পড়েছে তাহমিদের উপরেও।
