আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মার প্রশংসা করলেন
সঞ্জু স্যামসন। বিশ্বকাপে সঞ্জুর সঙ্গে ওপেনিং স্লটে জুটি বাঁধেন অভিষেক। গোটা টুর্নামেন্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি। কিন্তু ফাইনালে অভিষেক গর্জে ওঠেন। সঞ্জু বলেন, তাদের কম্বিনেশন 'আগুন আর আগুন' এর মতো। উভয় খেলোয়াড়ই একই সঙ্গে আক্রমণের রাস্তা নেন। স্যামসন তাঁদের কেরালা-পাঞ্জাবী বন্ধনের কথাও বলেন। তাঁদের শক্তিশালী বোঝাপড়া প্রসঙ্গে বলেন, "আমরা বরফ আর আগুন নই, আমরা আগুন আর আগুন। কখনও অভিষেক গুলি চালায়, কখনও আমি। আমাদের মধ্যে এই ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে। আমরা ২০২৪ সাল থেকে একসঙ্গে করে আসছি। আমাদের কেরালা-পাঞ্জাবী বন্ধুত্ব। আমরা বিষয়টাকে জটিল করি না।''
অভিষেক আমাকে জিজ্ঞেস করে, ''বল কেমন আসছে?'' আমি ওকে বলি যে বল স্বাভাবিকভাবেই আসছে। অভিষেক খুব সাহসী এবং সংযত, আমি ওকে খুব পছন্দ করি। মাঠে এবং মাঠের বাইরে ওর সঙ্গে জুটি আমি উপভোগ করি। সঞ্জু আরও বলেন, ''ভারতীয় খেলোয়াড়রা একসময়ে অভিষেককে 'ঈর্ষা করত। অভিষেক শর্মার স্টারডমের জন্য ছেলেরা ঈর্ষান্বিত হত। অভিষেক এখন সুপারস্টার। তাড়াতাড়ি বিয়ে করো, ভাই।''
