আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আইপিএলে খেলতে নামছেন তিনি। 

পারবেন কি পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করতে? 

আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর মধ্যেই দেশের প্রাক্তন অলরাউন্ডার মনে করছেন, নতুন বলে সুইংয়ের উপরো জোর দেওয়া দরকার তাঁর। কে তিনি? তিনি অর্শদীপ সিং। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ে বড় ভূমিকা নিয়েছিলেন বাঁ হাতি পেসার অর্শদীপ। ৮টি ম্যাচে ৯টি উইকেট নেন তিনি। 

সুপার এইটে অর্শদীপ ছাপিয়ে যান জশপ্রীত বুমরাহকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী অর্শদীপই। 

তবে আইপিএলের আগে ইরাফান পাঠান মনে করছেন, নতুন বলে সুইং করার দক্ষতা হারিয়েছেন অর্শদীপ। 

ইউটিউবে পাঠান বলেন, ''নতুন বলে কীভাবে বল করতে হয় সেই দিকে অর্শদীপকে নজর দিতে হবে। গত গত বছর ধরে যেটা দেখা গিয়েছে, তা হল নতুন বলে ইনসুইং বেশি করছে না অর্শদীপ।'' 

পাঠান বলছেন, এশিয়া কাপের আগে ও পরে নতুন বলে ওর পরিসংখ্যান কিন্তু কমে গিয়েছে। অর্শদীপকে এদিকে নজর দিতে হবে। একই সঙ্গে ইকোনমি রেটের দিকেও নজর দিতে হবে। 

২০১৯ সালে আইপিএলে অভিষেক ঘটে অর্শদীপের। পাঞ্জাবের হয়ে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স দেখিয়ে গিয়েছেন তিনি। ৮২টি আইপিএল ম্যাচে ৯৭টি উইকেট তাঁর ঝুলিতে। ২০২৫ সালের আইপিএল নিলামে পাঞ্জাব কিংস তাঁকে রিটেইন করেছে ১৮ কোটির বিনিময়ে। ফাইনালে পাঞ্জাবকে নিয়ে যাওয়ার পিছনে বড় অবদান রয়েছে অর্শদীপের। 

টি-টোয়েন্টি ফরম্যাটে অর্শদীপ সিং দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ৮৪টি ম্যাচ থেকে তাঁর ঝুলিতে ১২৭টি উইকেট। এবারও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করবেন মনে করছে ওয়াকিবহাল মহল।