আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা সরিয়ে রেখে আইপিএলে তিনি নামতে চলেছেন, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের প্রস্তুতি ম্যাচে বাঁ হাতি ওপেনার চটজলদি ৯৪ রান করে ফর্মে ফিরে আসার ইঙ্গিত দিয়ে রাখলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রান করেছিলেন অভিষেক। জিম্বাবোয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন তিনি। ফাইনালে আবার দ্রুততম পঞ্চাশ রান করেন অভিষেক।
এবার সানরাইজার্স তাঁকে দায়িত্ব ঈশান কিষানের ডেপুটি করেছে। তাঁর দায়িত্ব বেড়েছে। আইপিএল শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অভিষেক শর্মা ৪২ বলে ৯৪ রানের ইনিংস খেললেন তিনি। ব্রাইডন কার্সের বলে ফিরে যাওয়ার আগে অভিষেক শর্মা ধরা দিলেন বিধ্বংসী মেজাজে।
প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পাননি অভিষেক। রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকা মনে করছেন, আসল সময়ে অভিষেকের ব্যাট থেকে শতরান আসবে। শতরান বাঁচিয়ে রাখলেন আসল টুর্নামেন্টের জন্য।
অভিষেকের মারমুখী ইনিংস ছাড়াও হেনরিক ক্লাসেন ৩১ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। সলিল অরোরা ১৬ বলে ৪৭ রান করেন। সব মিলিয়ে সানরাইজার্স হায়দরাবাদের এ দল ২৪০-এর বেশি রান করে।
তিন-তিনবার শূন্য রান করার পরে বন্ধুর ব্যাট চেয়েছিলেন অভিষেক শর্মা।
বিশ্বকাপ এখন শেষ। ভারত বিশ্বকাপ জিতে নিয়েছে। ভিতরের কথা এখন নিজেই জানালেন অভিষেক শর্মা। দুর্দিনের সময়ে বন্ধু শুভমন গিলের সঙ্গে তাঁর কথাবার্তা জানা গেল বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেককে কি কিছু পরামর্শ দিয়েছিলেন আপনি? শুভমনের চটজলদি জবাব, ''টি-টোয়েন্টি ফরম্যাটের এক নম্বর ব্যাটারকে কে পরামর্শ দেবে?''
অভিষেক টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও শুভমন দলে ছিলেন না। তিনি দর্শক হিসেবেই বিশ্বকাপ দেখেন। বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে খবরের ভিতরের খবর প্রকাশ করলেন স্বয়ং অভিষেক। বললেন, ''তিনটি ডাক দেখার পরে আমিই ওকে মেসেজ করে বলেছিলাম, তোর ব্যাটটা দিয়ে দে আমাকে।''
দলের মধ্যে গিলের ব্যাটই সবথেকে ভাল বলে জানান অভিষেক। বন্ধু গিলের ব্যাট নিয়েই তিনি খেলে মজা পান বলে জানান অভিষেক। মজা করে গিল বলেন, ''ও আমার ব্যাট নিয়েই সব সময়ে খেলে থাকে।''
বিশ্বকাপের শুরুটা একেবারেই ভাল যায়নি অভিষেকের। সমালোচিত হয়েছিলেন। কিন্তু ফাইনালে সেই অভিষেক শর্মাই কিন্তু ২১ বলে ৫২ রানের মারমুখী ইনিংস খেলেন। সঞ্জু স্যামসনের সঙ্গে ৯৮ রানের পার্টনারশিপ গড়েন ওপেনিং জুটিতে। ভারত ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বার বিশ্বকাপ জিতে নেয়।
— Kiara Media (@ImNiranjan2131)Tweet by @ImNiranjan2131
