এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। গানের জন্য যেমন তিনি প্রিয় তেমনি তাঁর মিষ্টি স্বভাব মন জয় করেছে অনুরাগীদের৷ সম্প্রতি তিনি লন্ডনের ও২ এরিনায় একটি হাউসফুল কনসার্ট করেছেন৷ 

এই অনুষ্ঠান চলাকালীন, গায়িকা তাঁর চুলের যত্ন নেওয়ার রুটিন সম্পর্কেও কথা বলেছেন৷ বঙ্গকন্যার ঘন কালো চুলের রহস্য কী? 

শ্রেয়া ঘোষাল তাঁর স্বাস্থ্যোজ্জ্বল চুলের যত্নের জন্য কী কী করেন তা জানিয়েছেন৷ কোমর পর্যন্ত লম্বা ঘন চুল শ্রেয়ার৷ কখনও মাঝখানে সিঁথি আবার কখনও একপাশে সিঁথি করে আলগা করে বেঁধে রাখেন শ্রেয়া তার চুল। তাঁর চুলে থাকে হালকা, সুস্পষ্ট ঢেউ এবং কিছু চুল আলগা খোলা থাকে যা  তাঁর মুখকে ঢেকে রেখেছিল। কনসার্টে শ্রেয়ার এই হেয়ারস্টাইল বেশ ভাইরাল। 

অনুরাগীরা গানের পাশাপাশি তাঁর সাজেরও প্রশংসা করেছেন৷ শ্রেয়াকে৷ প্রশ্ন করা হয়, "আপনার চুল এত সুন্দর কী করে?" গায়িকা সঙ্গে সঙ্গে উত্তর দেন, "ঘরোয়া টোটকা। নারকেল তেল।"

লন্ডনের এই কনসার্টে আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়েছেন শ্রেয়া ঘোষাল। আশাজির কালজয়ী কিছু গান শ্রেয়া গেয়েছেন এবং ভারতীয় সঙ্গীতে তাঁর অবদানের কথা উল্লেখ করে সম্মান জানান।

‘দম মারো দম’-এর মতো ক্লাসিক গানের পাশাপাশি জনপ্রিয় রোমান্টিক গান ‘অভি না যাও ছোড় কর’ গেয়েছেন শ্রেয়া। আশা ভোঁসলে তাঁর গানের মধ্যে বেঁচে থাকবেন এই কথাও শ্রেয়া জানান৷