গরম যত বাড়ে, শরীরকে হাইড্রেটেড রাখা ততটাই জরুরি হয়ে ওঠে। গরমকালে বেশ কিছু ঘরোয়া পানীয় খাওয়া খাওয়া হয়। তার মধ্যে শিকাঞ্জি এবং জলজিরা—দুটিই গরমের জনপ্রিয় পানীয়।

 প্রচণ্ড গরমে কোনটা বেশি হাইড্রেশন দেয়?
শিকাঞ্জি তৈরি হয় জল, লেবুর রস, লবণ এবং কখনও সামান্য চিনি দিয়ে। এই মিশ্রণ শরীর থেকে ঘামের মাধ্যমে বেরিয়ে যাওয়া জল ও ইলেকট্রোলাইট পূরণ করতে সাহায্য করে।


শিকাঞ্জিতে বেশি পরিমাণে জল থাকে বলে শরীরকে সরাসরি হাইড্রেট করে৷ নুন শরীরে সোডিয়াম সরবরাহ করে। লেবু ভিটামিন সি আর  পটাশিয়াম দেয়, যা শরীরের ফ্লুইড ব্যালান্স বজায় রাখে। কম চিনি থাকলে দ্রুত শরীরে শোষণ করে৷  তাই বাইরে রোদে থাকার পর শিকাঞ্জি খেলে বেশি ফ্রেশ লাগে।

জলজিরা বানানো হয় জিরে, পুদিনা, কালো নুন, তেঁতুল এবং নানা মশলা দিয়ে। এটি মূলত হাইড্রেশনের জন্য নয়, বরং হজমের জন্য বেশি উপকারী।


জলজিরা খাবার হজম করতে সাহায্য করে৷ খাওয়ার পর পেট ঠান্ডা রাখে। তবে এটি তীব্র নোনতা মশলামিশ্রিত হওয়ায় সাধারণত কম পরিমাণে খাওয়া হয়, ফলে শরীরে জলের যোগান কম হয়।

তাই গরমে ভারী খাবার খাওয়ার পর জলজিরা খাওয়া ভাল৷ অন্যদিকে বাইরে বেরোনোর আগে শিকাঞ্জি খাওয়া ভাল।