টেবিল থেকে আলমারি যেদিকেই তাকাচ্ছেন সব অগোছালো হয়ে আছে? আলমারি খুললেই জামাকাপড় গায়ের উপর এসে পড়ছে! চেয়ারেও টুকিটাকি জিনিসের বোঝা? চিন্তা করবেন না৷ এই ছবি কেবল আপনার বাড়ির নয়৷ 

সারা সপ্তাহ কাজের তাড়ায় থাকা সব বাড়িতেই এই একই ছবি দেখা যায়৷ তবে ঘর গুছানো থাকলে দেখতে যেমন ভাল লাগে তেমনি আচমকা অতিথি এলেও অসুবিধা হয় না৷ কিন্তু কীভাবে গুছিয়ে রাখবেন বুঝতে পারছেন না আর ভাবতে ভাবতেই সময় পেরিয়ে যাচ্ছে?  মুশকিল আসান হতে পারে মাত্র ২০ মিনিটেই। 

৫*৪ পদ্ধতি কী?  

প্রথমে ৪ টি কাজ বেছে নিন। প্রত্যেকটি কাজের জন্য ৫ মিনিট করে সময় নির্ধারণ করুন৷ এই ৫ মিনিটের মধ্যেই একেকটা কাজ শেষ করতে হবে৷ 

এভাবে করলে অল্প সময়ে ঘরের প্রায় অনেকটা পরিস্কার করা সম্ভব৷ আর সময় কম লাগবে এটা মস্তিষ্ক ভাবতে পারলে ক্লান্তিও কম লাগবে৷ সপ্তাহে ২ দিন এই পদ্ধতিতে ঘর গুছিয়ে রাখলেই প্রচুর পরিশ্রম থেকেও মুক্তি আর ঘর গুছোতে গিয়ে ছুটির দিন নষ্ট হবে না৷