বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সম্প্রতি নিজের ফিটনেসের রহস্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ওজন কমাতে এবং নিজেকে সুস্থ রাখতে সকালে তিনি বিশেষ এক পুষ্টিকর স্মুদি পান করেন। খুব সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু ব্রেকফাস্ট স্মুদিটি।
অভিনেত্রী জানান, এই স্মুদি তৈরি করার পদ্ধতি বেশ সহজ। এর জন্য যা যা করতে হবে:
প্রথমে দুই চামচ ওটস নিতে হবে।
এরপর তাতে পরিমাণমতো দুধ অথবা টক দই মেশাতে হবে। যদি দুধ খেকে অসুবিধা হয় তাহলে দই মেশাবেন৷
এর সঙ্গে যোগ করতে হবে ব্লুবেরি ও স্ট্রবেরির মতো তাজা কিছু বেরি জাতীয় ফল।
স্মুদিটিকে আরও স্বাস্থ্যকর ও প্রাকৃতিকভাবে মিষ্টি করতে এতে কয়েকটি কাঠবাদাম (অ্যামন্ড) এবং খেজুর মিশিয়ে নিতে হবে। খেজুরের বীজ আগে থেকে গেলে দেবেন৷
এই স্মুদিতে আপনি আপনার পছন্দ মতো শুকনো ফল, যেমন কিশমিশ, পেস্তা, কাজু দিতেই পারেন৷ তবে যদি ওজন কমানো লক্ষ্য হয়ে থাকে তাহলে পেস্তা কাজু দেবেন না৷
সবশেষে এই সমস্ত উপকরণ একসঙ্গে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট স্মুদি।
ম্রুণাল বলেন, "সবগুলো উপকরণ একসঙ্গে গ্রাইন্ড করে নিন। ব্যাস, আপনার স্মুদি তৈরি! এবার এটি মন ভরে খান।"
ওজন কমানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পুষ্টিগুণে ভরপুর এই স্মুদিটি আপনিও আপনার প্রতিদিনের সকালের ডায়েটে অনায়াসেই অন্তর্ভুক্ত করতে পারেন।
















