আজকাল ওয়েবডেস্কঃ শুধু জ্যোতিষশাস্ত্র বা ধর্মীয় কারণে নয়, বাস্তুমতেও রয়েছে ভাগ্য বিপর্যয়ের কারণ। বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি স্নানের আগে জলে এই বিশেষ জিনিসগুলি মিশিয়ে নেন, তাহলে ঘুমন্ত ভাগ্য জাগ্রত হতে পারে। কখনও কখনও রাশিতে উপস্থিত গ্রহের প্রভাবেও ভাগ্য ঘুমিয়ে থাকে। পরিশ্রমেও ভাগ্যে জোটে না কোনও কিছুই। তাই স্নানের জলে এই জিনিসগুলি মিশিয়ে নিলে ভাগ্য  হবে সোনায় সোহাগা। আসলে, বাস্তুশাস্ত্র অনুসারে, এই জিনিসগুলি মিশ্রিত করে স্নান করলে কেবল আর্থিক সমস্যাই দূর হয় না , ঘরে সুখ ও সমৃদ্ধিও বয়ে আসবে।

সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার আপনার স্নানের জলে কিছুটা কাঁচা দুধ মিশিয়ে নিন। সেই জলে স্নান করুন। এতে  আপনি রোগমুক্ত থাকবেন এবং আয়ু বৃদ্ধি হবে। 

যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যায় এবং মান সম্মান ব্যহত হতে থাকায় মানসিক কষ্টে ভুগতে থাকে তবে  প্রত্যেক মঙ্গলবার স্নানের জলে এক চিমটে কেশর মিশিয়ে স্নান করাতে হবে। তাতে জীবনে আসা যেকোনও ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

বুধবার স্নানের জলে ২-৩ টি এলাচ দিয়ে দিন। সেই জলে স্নান করলে আপনার খারাপ সময় কেটে গিয়ে জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। 

বৃহস্পতিবার এক চিমটি হলুদগুঁড়ো স্নানের জলে মিশিয়ে দিন। সেই জলে স্নান করলে আপনার ব্যবসায়িক বাধা বিপত্তি কেটে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে।

শুক্রবার এক চামচ গোলাপ জল মিশিয়ে স্নান করুন। এতে আপনার জীবনে শুক্রের খারাপ প্রভাব কেটে যাবে এবং জীবন স্বচ্ছলতার সঙ্গে কাটাবেন।

শনিবার স্নানের জলে এক চামচ কালো তিল মিশিয়ে নিন। সেই জলে স্নান করলে আপনার জীবনের দারিদ্র্যতা কেটে গিয়ে সমৃদ্ধির বন্যা বয়ে যাবে।

রবিবার এক চামচ লাল চন্দন স্নানের জলে মিশিয়ে নিন। এই জলে স্নান করলে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ হয়ে যাবে এবং ভাগ্য আপনার প্রতি সদয় হবে।